ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে প্রাইভেটকার রেসিং এ দুর্ঘটনায় আহত ২


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ১৯-৮-২০২৫ দুপুর ৩:৩৫

মঙ্গলবার (১৯) আগস্ট রাত আড়াইটার দিকে মেহেরপুরে দ্রুতগতির প্রাইভেটকার রেসিং এ দুর্ঘটনায় ২ জন আহত হয়েছেন।

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে সদর উপজেলার আমঝুপি বাজার এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বিল্ডিং ও দুইটি দোকানের সাথে ধাক্কা মেরে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিল্ডিং ও দোকান দুটি।

দুর্ঘটনায় আহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার সিনেমা হলপাড়ার হাফিজের ছেলে ফেরদৌস (১৯) ও পলাশপাড়ার ওহি (১৯)।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানিয়েছেন যে, মেহেরপুর পৌর শহর থেকে রেসিং প্রতিযোগিতা শুরু হয় চুয়াডাঙ্গা জেলার উদ্দেশ্যে। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে এলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মার্সেল শোরুমের সাইনবোর্ড এর সাথে ধাক্কা লাগে পরে লাইম কফি হাউজের সাথে ধাক্কা মারলে দোকানটি ভেঙে পাশের বটগাছ আঘাত আনে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুছড়ে যায়। ভিতরে থাকা দুইজন ব্যক্তি গুরুতর আহত হয়। আহত দুই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে, দুর্ঘটনা খবর শোনা মাত্রই পুলিশ ফোর্স পাঠানো হয়। গভীর রাত হওয়াই ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। আহত দুই ব্যক্তিকে সঙ্গীরা সাথে করে নিয়ে গেছে এবং প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেছে। বর্তমানে প্রাইভেট কাজটি পুলিশ হেফাজতে রয়েছে। আশেপাশের দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দায়ীদের সনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ