ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মুরাদনগরে ইসলামি ছাত্র শিবিরের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি photo মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২৫ দুপুর ৩:৪৫

কুমিল্লার মুরাদনগরে এসএসসি সমমান ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির মুরাদনগর উপজেলা । 

 বুধবার (২০আগষ্ট) সকালে উপজেলার কোম্পানিগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের অডিটোরিয়াম মুরাদনগরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে   এস এস সি ২০২৫ সালে  জিপিএ ৫ প্রাপ্য ১৯০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। এ সময়   ইমরান বিন কাউসারের সঞ্চালনায় এবং উপজেলা ছাত্র শিবির সভাপতি মাসুদ রানার সভাপতিত্ব  প্রধান অতিথির বক্তব্য রাখেন  কেন্দ্রীয় দাওয়াত সম্পাদক মোজাফফর হোসাইন, তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরাই আগামী বাংলাদেশের কর্ণধার তোমরাই হবে ডিসি, এসপি, ইউএনও, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তোমাদেরকে সৎ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে তাহলেই এই দেশ একদিন  নিরাপদ হবে তাই জন্য লেখা পড়ার পাশার  তোমাদেরকে ইসলামের আদর্শে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠতে  হবে এবং  লক্ষ্যে অটল থাকতে হবে ।  প্রধান বক্ত  জেলা শিবির সভাপতি সানাউল্লাহ রাসেল বলেন আমাদের দেশে বর্তমানে প্রচলিত একটি কথা হচ্ছে যে যত বেশি শিক্ষিত সে তত বেশি দুর্নীতিবাজ, তোমাদের হাত ধরে আমরা যেন এই প্রচলিত কথা থেকে বের হয়ে আসতে তাই তোমাদের  সৎ মানুষ হয়ে গড়ে ওঠো,  

এ ছাড়া ও আরো বক্তব্য রাখেন কুমিল্লা-৩ মুরাদনগরের জামায়াত ইসলামি এমপি প্রার্থী ইউসুফ হাকিম সোহেল,  উপজেলা টিএইসও ডাক্তার সিরাজুল ইসলাম মানিক, উপজেলা জামায়াত ইসলামী সাবেক আমির মনসুর মিয়া,উপজেলা জামাত সেক্রেটারি আমির হোসেন, সহ অনেকে 

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ও সুশীল সমাজের নেতৃবৃন্দ 
তাছাড়া ইসলামি সংগীত পরিবেশন করেন গোমতী  সংগীত শিল্পগোষ্ঠী, 

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক