ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারী ছাত্র-জনতার পাশে ছিলাম: লে. কর্নেল সাজ্জাদ হোসেন (অব.)


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২৫ দুপুর ৪:১০

বিএনপি নেতা লে. কর্নেল (অব.) সাজ্জাদ হোসেন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারী ছাত্র-জনতার পাশে থেকে তিনি তাদের সাহস জুগিয়েছিলেন। বিবেকের জায়গা থেকে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো কোনোভাবেই মেনে নিতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, বেশিরভাগ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা তৎকালীন আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী কার্যক্রমকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন। বুধবার দুপুরে নড়াইল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

দেশে সুশাসন ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন জানিয়ে কর্নেল সাজ্জাদ আরও বলেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠিত হবে। এই ৩১ দফা মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে এবং দেশের উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করবে। তিনি বলেন, বিএনপির একজন কর্মী হিসেবে তৃণমূল পর্যায়ে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি অব্যাহতভাবে কাজ করে যাচ্ছেন।

নিজের চাওয়া-পাওয়ার কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, বাকি জীবনটা এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে মুখিয়ে রয়েছেন। উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়া লে. কর্নেল (অব.) সাজ্জাদ হোসেন বর্তমানে এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু