ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মেহেরপুর সীমান্তে বিজিবি অভিযানে প্রায় ৬ লক্ষ টাকার নিষিদ্ধ ঔষধ উদ্ধার


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ২০-৮-২০২৫ দুপুর ৪:১৫

বুধবার (২০) আগস্ট সকালে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ও তেতুঁলবাড়ীয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ ঔষধ উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া ৪৭ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, মেহেরপুর জেলার গাংনী থানার কাজীপুর বিওপির সীমান্ত পিলার ১৪৬/৬-এস এর নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে কাজীপুর বর্ডার পাড়া মাঠ এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে ভারতীয় ৪৬০ পিস ডেক্সামিথাসন ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা। অভিযানটি পরিচালনা করেন নায়েক কুমারেশ চন্দ্র।

জেসিও-১০০৪৯ নায়েব সুবেদার মোঃ কামরুল ইসলামের নেতৃত্বে অপর অভিযান থেকে একই ব্যাটালিয়নের গাংনী থানার তেতুঁলবাড়ী বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৪০/৫-এস এর কাছাকাছি হাটপাড়া মাঠ এলাকায় আরেকটি অভিযান ভারতীয় ১১৭০ পিস ডেক্সামিথাসন ট্যাবলেট এবং ৩৩০ পিস সাইপ্রোহেপ্টা‌ডি ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। বিজিবির পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক