ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বেনাপোলে আজিজ মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ২০-৮-২০২৫ দুপুর ৪:১৭

বেনাপোল বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আজিজ মিষ্টান্ন ভান্ডারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে নিউ মেডিসিন হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 
বুধবার (২০ আগস্ট) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদন বিহীন ঘী ও পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা সহ মিষ্টি ও দইয়ের ফ্রিজের মাছ পাওয়ায় আজিজ মিষ্টান্ন ভান্ডারের মালিক আব্দুল আজিজকে ১ লাখ টাকা অর্থদন্ড জরিমানা করা হয়। অভিযানে বাজারের ব্যবসায়ীদেরকে নির্ধারিত দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানো এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনার সময় সহযোগিতা করেন বেনাপোল পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর রাশিদা খাতুন ও বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি টিম।

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি