ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সন্ত্রাসীর চুরিকাঘাতে দৈনিক ঢাকা টাইমস সীতাকুণ্ড প্রতিনিধি গুরুতর আহত


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৯-২০২১ বিকাল ৫:২৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীর চুরিকাঘাতে দৈনিক ঢাকা টাইমস সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক অশোক দাস (৩৬) গুরুতর আহত হয়েছেন। রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌর সদরের উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত অশোক দাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত সাংবাদিক অশোক দাস জানান, সন্ত্রাসী কামরুল ও তার ৮-১০ জন অনুসারী সন্ত্রাসী নিয়ে আমাদের দোকান দখল করতে আসে। এ সময় সন্ত্রাসী কামরুল ও তার অনুসারীদের দোকানে প্রবেশে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর অতর্কিত চুরিকাঘাত করে। হামলাকালে আমার আর্তচিৎকারে আমার কাকিমা রত্না দাশ ছুটে এলে সন্ত্রাসীরা তাকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। হামলার একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি বাজার কমিটির মাধ্যমে আমি জানতে পেরেছি। এ ব্যাপারে আহত সাংবাদিক বাদী হয়ে মামলা দায়ের করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ