ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

দুই বছর অবসরে থেকেও প্রাপ্য টাকা পাননি অধ্যক্ষ সোহরাব, মানবেতর জীবন যাপন!


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ২১-৮-২০২৫ দুপুর ৪:৯

বরিশালের বাকেরগঞ্জ কলসকাঠী ইউনিয়ন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. সোহরাব হোসেন বেপারী দুই বছর আগে চাকরি থেকে অবসর নিলেও আজ পর্যন্ত তার প্রাপ্য টাকা পাননি। ইসলামিক ইতিহাস ও সাংস্কৃতিক বিষয়ে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে তিনি ১৯৯৩ সালের ২ আগস্ট চাকরিতে যোগদান করেন এবং ৩০ বছর ৪ মাস পর অবসর গ্রহণ করেন। অধ্যাপক সোহরাব হোসেন জানান, তিনি একজন প্রতিবন্ধী এবং যে সামান্য বেতন পেতেন তা দিয়ে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেকে পড়াশোনা করাতেই সব শেষ হয়ে যেত। তার অবসর গ্রহণের আগেই ছেলে মানসিক রোগে আক্রান্ত হয়। পিরোজপুর জেলায় বাড়িভিটে ছাড়া তার আর কিছুই নেই। অবসর নেওয়ার পর তিনি অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং ঋণের চাপে সাত মাস আগে বাকেরগঞ্জে চলে আসেন, যেখানেও তিনি এখন ঋণগ্রস্ত। তিনি আরও জানান, তার আনুমানিক বয়স ৬২ বছর। এখানে তিনি একা থাকেন এবং তার কোনো আয়ের উৎস নেই, ফলে মাঝে মাঝে তাকে মানুষের কাছে হাত পাততে হয়। স্থানীয় চা ব্যবসায়ী লুৎফর হাওলাদার বলেন, অধ্যাপক সোহরাব হোসেন বেপারী একজন ভালো মনের মানুষ এবং গরিবের বন্ধু। তিনি জানান, কিছুদিন আগে তিনি মানুষের কাছ থেকে ৫ থেকে ৭ হাজার টাকা চেয়ে এনে স্যারের কিছু ঋণ পরিশোধের ব্যবস্থা করেন। অধ্যাপক সোহরাব হোসেন বেপারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার প্রাপ্য কলেজ স্যালারি, হাউজ রেন্ট, সরকারি অবসর সুবিধা ও কল্যাণ ক্রাশ যেন দ্রুত বুঝে পান, সে অনুরোধ জানান।

এমএসএম / এমএসএম

সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ