ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২১-৮-২০২৫ বিকাল ৫:৫২

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে বেসরকারি সংস্থা বাসা ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি  বৃহস্পতিবার সকালে ফিসারি রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নজরুল অডিটোরিয়ামে এসে শেষ হয়।  বাসা ফাউন্ডেশনের আয়োজনে ও পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক আ ক ম সিরাজুল ইসলাম। প্রজেক্ট ম্যানেজার মাঠ প্রজেক্ট শাথীল তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাষা সংস্থার উপ-নির্বাহী পরিচালক ডাক্তার সামিনা ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, স্মার্ট প্রকল্পের ফোকাল পারসন বিশ্বজিৎ সাহা, টেকনিকেল অফিসার কাজী তৌসিফ আহমেদ, ইনভারমেন্ট অফিসার শহিদুল ইসলাম ইনভারমেন্ট  অফিসার শম্ভু সিংহ,অ্যাসিস্ট্যান্ড টেকনিক্যাল অফিসার ফখরুল আমিন গাজী, তম্ময় সাহা প্রমুখ ।

এতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মৎস্য চাষি, উদ্যোক্তা, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বাসা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক   আ.ক.ম. সিরাজুল ইসলাম উৎপাদন  বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অভয়াশ্রম স্থাপন অত্যন্ত জরুরি। অভয়াশ্রম গড়ে তোলার মাধ্যমে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ রক্ষা পাবে, উৎপাদন বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। এছাড়াও সংস্থার উপ-নির্বাহী পরিচালক ডা: সামিনা ইসলাম বলেন আত্মসামাজিক উন্নয়নে মৎস্য খাতের বিকল্প নেই। এবং এখানে শুধু পুরুষের ভূমিকায় না, নারীরাও সমান  অবদান রাখতে পারেন।

এমএসএম / এমএসএম

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল