ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কোতোয়ালি থানা পুলিশের প্রতি বয়োবৃদ্ধ ডাক্তার দম্পতির কৃতজ্ঞতা


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৯-৯-২০২১ বিকাল ৭:৩

প্রবীণ ডাক্তার বয়োবৃদ্ধ দম্পতি মানিব্যাগভর্তি টাকা, ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্সসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র খুইয়েছেন। বিভিন্ন জায়গায় খুঁজে দিাঁহারা। এমন সময় কোতোয়ালি থানা পুলিশ ওই ডাক্তার দম্পতিকে ফোন করে- আপনার হারানো মানিব্যাগ পাওয়া গেছে। কোতোয়ালি মডেল থানায় এসে নিয়ে যান। ডাক্তার দম্পতি ‍এই ফোন পেয়ে মহাখুশি। 

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, কোতোয়ালি থানা পুলিশের এসআই আরিফ হোসেন ও এএসআই ইলিয়াছ খান সরকারি দায়িত্ব পালনের জন্য মাসকান্দা আমিরাবাদ এলাকায় যান। ওই সময় পাকা রাস্তার ওপর একটি  মানিব্যাগ দেখতে পান। ওই পুলিশ কর্মকর্তারা মানিব্যাগটি তোলেন এবং খুলে দেখতে পান ওই মানিব্যাগে অনেক টাকা, ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্সসহ গুরুত্বপূর্ণ অনেক কাগজপত্র রয়েছে। তখন পুলিশ কর্মকর্তাদ্বয় মানিব্যাগে খুঁজতে খুঁজতে দেখতে পান কাগজে থাকা মোবাইল নাম্বার। ওই নাম্বারে কল দিলে প্রকৃত মালিক ডাক্তার এটিএম হামিদুল হক এবং তার স্ত্রী ডাক্তার কহিনুর বেগম পুলিশকে জানান, তাদের মানিব্যাগ হারিয়েছে। পুলিশ কোনো রাখডাক না করে থানায় এসে তাদের মানিব্যাগ নিয়ে যেতে বলে।

বয়োবৃদ্ধ ডাক্তার দম্পতি কোতোয়ালি মডেল থানায় এসে এএসআই ইলয়াছ খানের কাছ থকে তাদের হারানো মানিব্যাগ ফেরত নেন। প্রবীণ এই ডাক্তার দম্পতিকে তাদের হারানো মানিব্যাগ ফেরত দিতে পেরে কোতোয়ালি পুলিশের ওসি আনন্দিত। কারণ এই বয়সে মানিব্যাগ, টাকা, ড্রাইভিং লাইসেন্স ও ইন্স্যুরেন্সসহ অন্যান্য কাগজপত্র হারিয়ে মানসিক যন্ত্রণায় ছিলেন তারা। আমরা তাদের ওই মানসিক যন্ত্রণা থেকে রেহাই দিতে পেরেছি এটাই বড় বড় কথা।

বয়োবৃদ্ধ এই দম্পতি পুলিশের এমন কাজে অনেক খুশি হয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেছেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান