অসংখ্যবার গ্রেপ্তারসহ ৭৯টি মামলা খেয়েছিঃ কামাল আনোয়ার
রাজনীতি করতে গিয়ে অসংখ্যবার গ্রেপ্তারসহ ৭৯টি মামলা খেয়েছি। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ।
শুক্রবার (২২ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি তার বক্তব্যে বলেন, ‘আমাকে এসব মামলায় পুলিশ রিমান্ডের পর রিমান্ড নিয়েছে। এ বিপদের সময় সাংবাদিকরাই আমার পাশে দাঁড়িয়েছে। এজন্য সাংবাদিরাই রাজনৈতিক নেতাদের প্রিয় বন্ধু। তিনি আরো বলেন, আমি আপনাদের সেবক হতে এসেছি, এলাকার জন্য কাজ করতে চাই। এজন্য ঠাকুরগাঁও-৩ আসন থেকে দলের কাছে মনোনয়ন চাইবো। গত ১৭ বছর থেকে দেখেছি এমপি হয়ে চাকুরির নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছে, হিন্দুদের জমি দখল করেছে। এসব আমার দ্বারা কখনোই হবেনা।’
সভায় উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, উপজেলা সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, যুগ্ন সম্পাদক মুনতাসির আল মিঠু, মনিরুজ্জামান মনি, মো. ঈসা, পৌর যুবদল নেতা আকতারুল ইসলাম, মমিন, মহিলা দলের সদস্য সচিব আনারকলি প্রমুখ।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা