ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নড়াইল কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৮-২০২৫ দুপুর ২:২৮

নড়াইল জেলা কারাগারে অসুস্থ্য হয়ে হত্যা মামলার আসামি হুমায়ুন কবীর শেখ (৪৬) নামে এক  ব্যক্তি’র মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে হুমায়ুন শেখ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের খেলাফত শেখের ছেলে।তিনি বাবরা-হাচলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য ছিলেন এবং কাঞ্চনপুর গ্রামের ফরিদ হত্যা মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে প্রায় ২ মাস ধরে জেলা কারাগারে ছিলেন।কারাগার সূত্রে জানা যায়, হুমায়ুন শেখ গত ৪-৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন। শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচি জানান, হাসপাতালে আনার আগেই হুমায়ুনের মৃত্যু হয়েছে।নড়াইল জেলা কারাগারের জেলার মো: আমিরুল ইসলাম বলেন, লাশের ময়না তদন্ত শনিবার জেলা হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু