ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

গরুর খামারের বর্জ্যে নদী দূষণ, অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ২৩-৮-২০২৫ দুপুর ৩:১৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার লেবুতলা এলাকার কাকইবুনিয়া শৈলদাহ নদীতে ডেইরি খামারের বর্জ্য ফেলে পানি দূষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় টুঙ্গিপাড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ মুন্সীকে দায়ী করছেন এলাকাবাসী।

অভিযোগ রয়েছে, পাটগাতি গ্রামের মৃত খায়ের মুন্সীর ছেলে মাসুদ মুন্সী দীর্ঘদিন ধরে নদীর পাড়ে গড়ে তোলা খামার থেকে গোবর, মলমূত্র ও অন্যান্য বর্জ্য সরাসরি নদীতে ফেলছেন। এতে নদীর পানি দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে। একসময় এ নদীর পানি গৃহস্থালি কাজে ব্যবহার করা হলেও এখন আর তা কোনো কাজে লাগানো যাচ্ছে না।

স্থানীয়দের অভিযোগ, বারবার অনুরোধ করেও কোনো ফল মেলেনি। বরং সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদ মুন্সী ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে যান, এতে আমার কিছুই হবে না। আমার খামার থেকে কোনো ক্ষতি হচ্ছে না। মামলা করলে আমি কোর্টে বোঝাপড়া করব।”

এলাকাবাসীর দাবি, ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে মাসুদ মুন্সী নদীর তীরে অবৈধভাবে খামার গড়ে তুলেছেন। অথচ পরিবেশ অধিদপ্তর কিংবা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাস বলেন, “খামারের বর্জ্য নদীতে ফেললে তা মারাত্মকভাবে দূষিত হয়। এর কোনো বৈধতা নেই। আমি এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে জানাব।”

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত