ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

অবিলম্বে সংস্কার ও গণহত্যার বিচার করতে হবেঃ রফিকুল ইসলাম খান


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৩-৮-২০২৫ বিকাল ৫:৪৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের আগে সংস্কার ও গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যার সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে গ্রেফতার করে অনতিবিলম্বে বিচার করতে হবে।

শুক্রবার পাবনা জেলা জামায়াত আয়োজিত দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাসে ষান্মাসিক রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।  তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রকে রুখে আগামী নির্বাচনে আমাদের বিজয় আনতে হবে।আমরা কাউকে ভয় করি না। ভয় দেখিয়ে কোন লাভ নেই, আল্লাহ আমাদের সাথেই আছেন, বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ। 

আগামী নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জিং নির্বাচন উল্লেখ করে খান বলেন, নির্বাচনে শারীরিক, মানসিক পরিশ্রম এবং প্রচুর সময় ব্যয় করতে হবে। নির্বাচনে আর্থিক কুরবানীর ব্যাপক প্রয়োজন হবে, এজন্য আগে থেকেই আমাদের সতর্ক হতে হবে। পাবনা জেলা জামাতের আমীর ও পাবনা -৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল এর সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া  অঞ্চলের টিম সদস্য মাওলানা  আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও জামায়াত মনোনীত পাবনা-৫  আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত মনোনীত  পাবনা-১ আসনের এমপি প্রার্থী ডক্টর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত পাবনা-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আলী আছগর, সুজানগর উপজেলা জামায়াতের আমীর ও  পাবনা-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন। 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী