ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে ব্র্যাকের স্বপ্ন সারথি দলের জীবন দক্ষতা বিষয়ক ২৫তম সেশন অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ১২:২৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৬নং জয়মনিরহাট ইউনিয়নে ব্র্যাকের স্বপ্ন সারথি দলের ৩০ জন কিশোরী সদস্যের অংশগ্রহণে জীবন দক্ষতা বিষয়ক ২৫তম সেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে ব্র্যাক আয়োজিত উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারীর অষ্টমীঘাটের মো. আজিজুল ইসলামের বাড়িতে ব্র্যাকের স্বপ্ন সারথি দলের সদস্যদের অংশগ্রহণে এই সেশন অনুষ্ঠিত হয়। এই সেশনের মূল লক্ষ্য ছিল “স্বপ্নের কথা বলতে চাই”। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে ব্র্যাক কুড়িগ্রাম জেলার ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ব্র্যাকের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, গরিব ও অসহায় মানুষের আইনি পরামর্শ প্রদান এবং প্রতি রবিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হয়। এই সেশনে ৩০ জন স্বপ্ন সারথি কিশোরী তাদের পিতা-মাতার উদ্দেশ্যে বাল্যবিবাহ প্রতিরোধ ও নিজেদের স্বপ্ন নিয়ে চিঠি লেখে। এসব চিঠি ব্র্যাকের কর্মকর্তা (SELP) হিতেশ কুমারের মাধ্যমে অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়া হবে। ব্র্যাক কর্মকর্তা হিতেশ কুমার জানান, স্বপ্ন সারথিদের অভিভাবকদের নিয়ে পৃথক মিটিং করে এসব চিঠির বিষয়ে অবহিত করা হবে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে জীবন দক্ষতা বিষয়ক কার্যক্রম পরিচালনার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠনের ঘোষণা দেন জেলা ব্যবস্থাপক সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক কর্মকর্তা হিতেশ কুমার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকবৃন্দ। স্বপ্ন সারথি দলের কিশোরীদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান লাবনী আক্তার লিজা এবং সহ-আহ্বায়ক হিসেবে মনোনীত হন মোনালিসা আক্তার মিম ও জান্নাতি আক্তার বৃষ্টি। আলোচনার শেষে সভাপতি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার