ইসলামী ছাত্র শিবির হচ্ছে মানুষ তৈরির কারখানা: নুরুল ইসলাম সাদ্দাম
"স্বপ্ন সাহস সাথে নিয়ে আগামীর পথ চলো জ্ঞানের আলোয় গড়বো জগৎ উচ্চ কন্ঠে বলো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে (২৩ আগস্ট) শনিবার এসএসসি, দাখিল ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম কবির ভাষায় বলেন, "আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে।" তিনি বলেন, এজন্য আপনাদের ইসলামী ছাত্রশিবিরের পতাকাতলে এসে কাজ করে বড় হতে হবে। আমরা শুধু দেশে নয়, বিদেশেও শিক্ষার্থীদের সহায়তা করে থাকি। আর ইসলামী ছাত্র শিবির হচ্ছে মানুষ তৈরির একটা কারখানা।
জেলা ছাত্রশিবিরের সভাপতি সাদেকুল ইসলাম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সভাপতি বেলাল উদ্দিন প্রধান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান হোসেন, দিনাজপুর শহর সভাপতি আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আমানুল্লাহ আল জিহাদী, উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী, মতিউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, তালুকদার শাহজালাল জুয়েল, মেধাবী শিক্ষার্থী আরিফুজ্জামান, তৃপ্তি আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রশিবিরের সম্পাদক আনিস আহম্মেদ। পরে ২৫০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা