মুরাদনগরে সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত
কুমিল্লার মুরাদনগরে গরু বুঝাই ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা এক যাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো একজন।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন টনকী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজির যাত্রী, মোহাম্মদ মালু মিয়া (৪৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার লাউর ফতেপুর গ্রামের চান্দর আলীর ছেলে ও আহত সিএনজি ড্রাইভার সাগর (২৭) একই থানার বারীখলা গ্রামের আব্দুল কাদিরের ছেলে
পুলিশ সূত্রে জানা যায়, নিহত মালু মিয়া বুড়িচং উপজেলার নিমসার পাইকারি বাজার থেকে বিভিন্ন প্রকারের সবজি নিয়ে সাগরের সিএনজিতে করে তার নিজ এলাকায় যাচ্ছিল। শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের টনকী পূর্বপাড়া এলাকায় আসলে বেপরোয়া গতিতে আসা কোম্পানীগঞ্জ গামী গরু বুঝাই ঢাকা মেট্রো-ট (১৭-০১৫৪) নাম্বারের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন সিএনজিতে থাকা সবজি ব্যবসায়ী মালু মিয়া। এ সময় সিএনজির ড্রাইভার সাগর গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় সাগরকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সাথে সাথেই ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। ট্রাক ও সিএনজি দুটি আটক করা হয়েছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় নিহত সবজি ব্যবসায়ী মালু মিয়ার লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে
এমএসএম / এমএসএম
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ
চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন
চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ