ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইউনিয়ন যুবদল নেতা নিহত, আহত ১


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ৪:৬

আধিপত্য বিস্তারসহ কয়েকটি বিষয়কে কেন্দ্র করে পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মেহেদী মাসুদ ওরফে পাভেল (৫০) নামে এক যুবদল নেতা নিহত ও সজীব মোল্লা (৪০) নামের অপর একজন আহত হয়েছেন। তাকে পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পাঠানো হয়েছে বলে পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান। 
শনিবার রাতে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মেহেদী মাসুদ ওই গ্রামের মৃত মুসলেম উদ্দিনের ছেলে। তিনি গয়েশপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহম্মেদ নিহত ব্যক্তির দলীয় পরিচয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেহেদী মাসুদ দলের একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। তিনি এলাকায় মাদক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। দলীয়ভাবে নিজের অবস্থানে এগিয়ে যাচ্ছিলেন। এসব কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। 
ইলিয়াস আহমেদ এ প্রতিনিধিকে বলেন, ‘আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করছি।’
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেহেদী মাসুদ এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বও ছিলেন। বেশ কিছুদিন ধরেই গ্রামের একটি পক্ষের সঙ্গে মেহেদী মাসুদের বিরোধ চলছিল। এর জের ধরেই শনিবার রাত  সোয়া ১০টার দিকে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তার কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন মাসুদ ও তার সঙ্গে থাকা সজীবের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যান। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে আড়াইশ’ বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মাসুদকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সজীবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম এ প্রতিনিধিকে বলেন, “খবর পেয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, এলাকায় মাদ্রাসার কমিটি গঠনে নেতৃত্ব দেওয়া ও মাদকের প্রতিবাদ করায় একটি পক্ষ তার ওপর ক্ষিপ্ত ছিল। তাদের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছিল। পূর্ব এই বিরোধের জেরেই মাসুদকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। বিকেলের মধ্যেই মামলা হতে পারে এবং বিকেল ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কেও আটক হয়নি বলে ওসি জানান। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী