নাটোরের বড়াইগ্রামে ছাত্র শিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (২৪ আগষ্ট) সকালে উপজেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক মিলানায়তনে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবির বনপাড়া সাথী শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক আব্দুল্লাহ মোহাইমিন ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী ও নাটোর-৪ বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল হাকিম।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বনপাড়া সাথী শাখার সভাপতি বায়েজিদ বোস্তামী বাদলের সভাপতিত্বে এবং সেক্রেটারী আলামিন হোসেন আদিলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, উপজেলা যুব ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুল্লা আউয়াল মমিন, পৌর আমীর মহি উদ্দিন মীর , নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আবু সাঈদ রনি প্রমুখ । অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট দুইশত বাইশ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা প্যাকেজ তুলে দেন অতিথিরা।
এমএসএম / এমএসএম
বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক
মহেশখালীর মিঠাছড়ি থেকে থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ২জন
বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক
গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি
লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র্যালী
ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার
নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু
দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা
বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক
পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান
লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত