ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ৪:৫৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দু'টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন (৩০) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত জসিম উপজেলার কাশিপুর ইউনিয়নের ভানোর দিঘিপাড়া গ্রামের সলেমান আলীর ছেলে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের ২ জনের বাড়ি হরিপুর উপজেলায়, ১ জনের বাড়ি রাণীশংকৈল উপজেলায় ও ১ জনের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলায়।  রাণীশংকৈল ফায়ার স্টেশনের ফাইটার মামুন এ তথ্য নিশ্চিত করেন। আহতরা হলেন— মুক্তারুল ইসলাম (৩৫), সুলতানা (২৮) ও তার শিশু সন্তান এবং অপর মোটরসাইকেলের আরোহী সঞ্জয় রায় (২৫)।

রবিবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নেকমরদ করনাইট নতুন বস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জসিমউদ্দিন, মুক্তারুল ও সুলতানা শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে বালিয়াডাঙ্গী উপজেলার দিকে যাচ্ছিলেন। অপর দিক থেকে আসা সঞ্জয় রায়ের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সবাই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সঞ্জয়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা