মেহেরপুরে গোভীপুর দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে গোভীপুর দাখিল মাদ্রাসা, মেহেরপুর সদরে আজ রবিবার (২৪) আগস্ট অত্র মাদ্রাসার হলরুমে মোঃ সাইফুল ইসলাম, সভাপতি (এডহক) কমিটির সভাপতিত্বে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে গোভীপুর দাখিল মাদ্রাসার সভাপতি (এডহক) কমিটি মোঃ সাইফুল ইসলাম তার বলেন যে, এই মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আমি সর্বদা কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা বিশ্বাস প্রয়োজন। আমি প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষক, ছাত্র-ছাত্রী সবার সাথে বারবার বসে কিভাবে মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন করা যায় তা আলোচনা করেছি। এখন আপনাদের সহযোগিতা দরকার। তিনি বলেন, আপনাদের ডাকার উদ্দেশ্য আপনাদের সন্তানকে আপনারা মুখ্যম সময়ে পরিচর্যা করতে পারছেন কি না? সবার আগে আমাদের মাদ্রাসার শিক্ষার গুরুত্ব বুঝতে হবে। আমাদের অধিকাংশ মানুষের মধ্যে ধারণা ছিল মাদ্রাসায় পড়ে কোন কিছু করা যায় না। আপনাদের ধারণা মনে করি ধারণা সম্পূর্ণ ভুল। এই গ্রামের দুইটা ছেলে এই মাদ্রাসায় পড়ে বিসিএস পেয়েছে যা অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে। এই মাদ্রাসায় পড়ে অসংখ্য ছাত্র-ছাত্রী আজ আর্মি, পুলিশ, বিডিআর এবং বিভিন্ন দপ্তরে চাকরি করছে। আপনারা যদি প্রতিজ্ঞাবদ্ধ হন আমার সন্তানকে মানুষের মত মানুষ করবো তাহলে এটা সম্ভব। সেটা ছেলে হোক, মেয়ে হোক এ ফলটা আপনি আপনার পরিবার ভোগ করবে। আপনার অবশ্যই খেয়াল রাখবেন আপনার সন্তান কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে ও ঠিকমতো লেখাপড়া করছে কিনা এটা আমার বিশেষ অনুরোধ। ছেলে-মেয়ে মানুষ করা দায়িত্ব আপনার নিজেরই। আজকে আপনারা এখান থেকে এই শিক্ষা নিয়ে যাবেন আমি নিজে একজন খাঁটি ঈমানদার মুসলমান হওয়ার চেষ্টা করবো এবং আপনার সন্তানকেও এই ভাবে মানুষ করার চেষ্টা করবেন।
সহকারী শিক্ষক মোঃ শুকুর আলী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মোঃ রমজান আলী, সুপার, গোভীপুর দাখিল মাদ্রাসা, মেহেরপুর। বিশেষ আলোচক- মোঃ রফিকুল ইসলাম, সহ-সুপার, গোভীপুর দাখিল মাদ্রাসা, মেহেরপুর।
অভিভাবক সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন,মোঃ শাহনেওয়াজ হোসেন, মিনারুল ইসলাম, আছিরনসহ প্রমুখ এবং আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষকমন্ডলী এবং অভিভাবকগণ ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার