ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান
দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষে "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস সপ্তাহ ২০২৫ এর মূল্যায়ন ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, আইসিটি কর্মকর্তা আশরাফুল আলম, সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নয়ন মিয়া নাহিদ, মৎস্য চাষি রহিমা বেগম ও আরিফ প্রমুখ।
বক্তারা, দেশি মাছের বিলুপ্তি ঠেকাতে প্রতিটি ইউনিয়নে মাছের অভয়াশ্রম গড়ে তোলার কথা বলেন। এ বিষয়ে মৎস্য চাষিরা প্রশিক্ষন ও সরকারি সহযোগিতা পেলে নিজেরাও মাছের অভয়াশ্রম গড়ে তুলে উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে পারবেন। তারা আরো বলেন, আমিষের চাহিদা পুরণ ও মাছের মূল্য সাধারনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এই অঞ্চলে মাছের অভয়াশ্রমের কোনো বিকল্প নেই।
পরে মৎস্য সপ্তাহের কুইজ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ