নড়াইলে আনসার-ভিডিপি’র ২৮দিনব্যাপী অ্যাডভান্সড কোর্সের সমাপনী
নড়াইলে আনসার-ভিডিপি’র ২৮দিনব্যাপী অ্যাডভান্সড কোর্সের প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আনসার-ভিডিপি’র জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট ও প্রশিক্ষণ কোর্স ওআইসি মো: নূরুল আবছারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ^াস।আরো উপস্থিত ছিলেন জেলা আনসার ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মমতাজ খানম, সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ঈদুল তালুকদার,লোহাগড়া উপজেলা আনসার-ভিডিপি’র প্রশিক্ষণ কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল।
জেলা আনসার-ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই থেকে শুরু হওয়া ১ম ধাপের অ্যাডভান্সড কোর্সে ৫০জন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেন।প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।এ ছাড়া প্রশিক্ষণে সেরা দক্ষতার জন্য ৩জনকে সম্মাননা স্বারক প্রদান হয়।২৮দিনের এ কোর্সে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার