ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মাদকমুক্ত টুঙ্গিপাড়া গড়বঃ নবাগত ওসি


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ২৬-৮-২০২৫ দুপুর ১:৪০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। গত ২০ আগস্ট গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে তিনি টুঙ্গিপাড়ায় যোগদান করেন। এর আগে তিনি মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত ছিলেন। পরদিন টুঙ্গিপাড়া সাংবাদিক ঐক্য ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে ওসি জাহিদুল ইসলাম বলেন, "সমাজের সব অপরাধের মূল উৎস মাদক ও ধূমপান। ধূমপানের মাধ্যমেই তরুণেরা মাদকাসক্ত হয়, যা থেকে চুরি, ছিনতাই, ধর্ষণ ও খুনের মতো অপরাধ জন্ম নেয়।"

তিনি আরও জানান, গবেষণায় দেখা গেছে—৯৫ শতাংশ শিশুর শরীরে নিকোটিনের উপস্থিতি রয়েছে, যার প্রধান কারণ পরিবারের বা আশপাশের লোকদের প্রকাশ্যে ধূমপান। এ জন্য প্রকাশ্যে ধূমপান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মাদকমুক্ত টুঙ্গিপাড়া গড়ে তুলতে তিনি তিন ধাপের পরিকল্পনা ঘোষণা করেন। প্রথম ছয় মাস সচেতনতা বৃদ্ধি, তালিকা প্রণয়ন ও প্রাথমিক অভিযান; এক বছরের মধ্যে মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান; এবং দেড় বছর শেষে মডেল মাদকমুক্ত থানা হিসেবে টুঙ্গিপাড়া গড়ে তোলা।

গণমাধ্যমের সহযোগিতা কামনা করে ওসি জাহিদুল ইসলাম বলেন, "আপনারা আমাকে সহযোগিতা করুন। গণমাধ্যমের সহায়তা পেলে এই উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে।" টুঙ্গিপাড়া প্রেসক্লাব ও সাংবাদিক ঐক্য ফোরামের নেতৃবৃন্দ নবাগত ওসিকে শুভেচ্ছা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। স্থানীয় জনগণ তার এই ঘোষণাকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, এবার হয়তো সত্যিই মাদকমুক্ত টুঙ্গিপাড়া বাস্তবায়ন সম্ভব হবে।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়