আইকন স্পোর্টস পার্কে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ
ফেনীর বৃহত্তম ফুটবল টার্ফ আইকন স্পোর্টস পার্কে ফেনীতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত ম্যাচে সবুজ দল ৬-১ গোলে লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। এ সময় তিনি বলেন, শত ব্যস্ততার মাঝেও সাংবাদিকরা নিজেদের ফিটনেস ঠিক রাখার নিমিত্তে এমন সুন্দর প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন সত্যি প্রশংসনীয়। এমন আনন্দঘন সৌহার্দ্যপূর্ণ আয়োজন অব্যাহত রাখার তিনি আহ্বাবান জানান।
খেলায় চ্যাম্পিয়ন সবুজ দলের পক্ষে আরিফুর রহমান হ্যাট্রিক করেন,এছাড়াও মাইন উদ্দিন, ওমর ফারুক, দুলাল তালুকদার প্রত্যেকে ১ টি করে গোল করেন। অপরদিকে মীর হোসেন রাসেল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন আরিফুর রহমান। উক্ত খেলায় দুই দলের জার্সি প্রদান করেন প্যারাডাইস টুরিজমের প্রোপাইটর সাফায়েত হোসেন মুরাদ।
এমএসএম / এমএসএম
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা