ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৭-৮-২০২৫ দুপুর ২:১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইউনিয়ন ও উপজেলা বাল্যবিয়ে প্রতিরোধ কমিটিতে যুবদের অন্তর্ভুক্তি এবং সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে আরডিআরএস বাংলাদেশ কর্তৃক চাইল্ড নট ব্রাইট (সিএনবি) প্রোজেক্টের আয়োজনে, মহিদেব যুব সমাজকল্যাণ সমিতি (এমজেএসকেএস)-এর বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিএনবির টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলীর সভাপতিত্বে কর্মশলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। বিশেষ অতিথি ছিলেন ভূরুঙ্গামারী থানার (ওসি) আল হেলাল মাহমুদ  যুব উন্নয়ন কার্মকর্তা মকবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী, ভূরুঙ্গামারী সরকারী কলেজের প্রভাষক হাফিজুর রহমান মন্ডল, তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নয়ন মিয়া নাহিদ প্রমুখ।

প্রধান অতিথি বলেন, উপজেলায় সিএনবি প্রোজেক্টের মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধে ইউনিয়ন ভিত্তিক যুব সংগঠনগুলো সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে। বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের পরিবার গুলোকে মনিটরিং এর আওতায় রাখতে হবে। শুধু বাল্যবিয়ে নয় সমাজের সকল ধরনের অনিয়মের বিরুদ্ধে যুবদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এ সময় বাল্যবিয়ে বন্ধে সচেতনতা বৃদ্ধি, বাল্য বিয়ে নিরোধ আইন-২০১৭ প্রচার, তরুণদেরকে যুব সংগঠনে সম্পৃক্তকরণ নারী নেতৃত্ব, ক্ষমতায়ন ও সেচ্ছাসেবী কাজে অসামন্য অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলার ১১টি যুব সংগঠনের ৩৩ জন কে সম্মাননা প্রদান করা  হয়।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার