ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

টুঙ্গিপাড়ায় ৩ দিনব্যাপী হিফজ প্রশিক্ষণ কোর্স


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ২৭-৮-২০২৫ দুপুর ২:২২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে তিন দিনব্যাপী হিফজ (কুরআনুল কারীম মাশ্বক) প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হচ্ছে। গত ২৫ আগস্ট শুরু হওয়া এ কোর্স শেষ হবে বৃহস্পতিবার (২৮ আগস্ট)।

উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি হাফেজ গাউছুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা তাওফিদুজ্জামান ও হাফেজ আবু তালহা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আ. শাকুর। বিশেষ অতিথি ছিলেন হাফেজ রমজান আলীসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন দেশের হাফেজদের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে। প্রতি বছরই টুঙ্গিপাড়ায় এ ধরনের হিফজ প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হবে।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়