ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বড়াইগ্রামে মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ, তরুণ সাংবাদিকদের নেতৃত্বে নতুন কমিটি


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ২৭-৮-২০২৫ দুপুর ৩:১৪

"বস্তুনিষ্ঠ সংবাদই আমাদের অঙ্গীকার"—এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে নাটোরের বড়াইগ্রামে আত্মপ্রকাশ করেছে 'বড়াইগ্রাম উপজেলা মডেল প্রেসক্লাব'। তরুণ সাংবাদিকদের উদ্যোগে গঠিত এই নতুন সংগঠনটি সাংবাদিকদের পেশাদারিত্ব, সমন্বয় ও তথ্য বিনিময়ে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

এ উপলক্ষে ১১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র সাংবাদিক জাহিদ হাসান আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. এহসানুল হক মিলন, মো. হাবিবুর রহমান এবং শওকত আলম। আলম আলী এই কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ফরহাদ হোসেন, রাব্বি হাসান, রাশিদুল ইসলাম শাওন, এম এ মোতালেব, শাহিন আলম এবং আলমগীর হোসেন।

নবগঠিত এই প্রেসক্লাবের প্রশংসা করে নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির সিনিয়র করেসপনডেন্ট নাজমুল হাসান বলেন, "বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনে তরুণ প্রজন্মের সাংবাদিকরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। নতুন এই প্রেসক্লাব তাদের পেশাগত বিকাশের পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।"

এছাড়া নাটোর জেলা ও বড়াইগ্রাম উপজেলার সিনিয়র সাংবাদিকরাও বলেন, সত্য ও নিরপেক্ষভাবে সংবাদ প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরাই হবে এই ক্লাবের মূল লক্ষ্য। তরুণদের এই উদ্যোগ সাংবাদিকতায় একটি ইতিবাচক ধারা সৃষ্টি করবে। সুধীজনের মতে, নতুন এই প্রেসক্লাব স্থানীয় সংবাদ কাভারেজের মানোন্নয়ন এবং সাংবাদিকদের পেশাগত অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে। কমিটির পূর্ণাঙ্গ তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।

এমএসএম / এমএসএম

বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক

মহেশখালীর মিঠাছড়ি থেকে থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ২জন

বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি

লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালী

ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক

পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান

লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ