ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

গুলিস্তানের ফুটপাতে চাঁদাবাজির নতুন কৌশল


জাহিদুল আলম photo জাহিদুল আলম
প্রকাশিত: ২৭-৮-২০২৫ দুপুর ৪:৭

সরকারের পতনের পর কিছুদিন চাঁদামুক্ত থাকলেও এখন নতুন করে চাঁদাবাজির কবলে পড়েছে গুলিস্তানের ফুটপাত। পোড়া মার্কেট ও এর আশপাশের ফুটপাতে প্রতিদিন প্রায় আড়াই থেকে তিন হাজার ভ্রাম্যমাণ দোকান বসে। বর্তমানে সেখানে জায়গা বরাদ্দের নামে চলছে 'জামানত বাণিজ্য', যেখানে একেকটি দোকান বসাতে হকারদের দিতে হচ্ছে ৮০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত।

এই দখলদারি ও চাঁদাবাজির পেছনে বিএনপির কয়েকজন ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে ২০ নম্বর ওয়ার্ডের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন টিটু এবং তার ঘনিষ্ঠ বন্ধু আবু সুফিয়ান অন্যতম। চাঁদাবাজি ও দখলদারির অভিযোগে গত ১২ অক্টোবর, ২০২৫-এ বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা শাহবাগ থানাধীন ২০ নম্বর ওয়ার্ডের সব কার্যক্রম স্থগিত করে। দলটির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্যসচিব তানভীর আহমেদ রবিন স্পষ্টভাবে নির্দেশ দেন যে দলীয় পরিচয় ব্যবহার করে কোনো ধরনের চাঁদাবাজি বা টেন্ডারবাজি করা যাবে না। তবে বাস্তবে এর কোনো পরিবর্তন দেখা যায়নি।

টিটু-সুফিয়ান গ্রুপের নেতৃত্বে এখনও দখল ও চাঁদাবাজি অব্যাহত রয়েছে। বরং কমিটি স্থগিত হওয়ার পর তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। হকারদের কাছ থেকে জোর করে টাকা আদায় এবং রাজি না হলে মারধর করা তাদের নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ রয়েছে যে বিগত সরকারের সঙ্গেও টিটুর সংশ্লিষ্টতা ছিল। দলীয় নেতাকর্মীদের দাবি, গুলিস্তান কেন্দ্রিক আওয়ামী লীগের কিছু মিছিলে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল, যা নিয়ে দলে কোন্দল শুরু হয়।

অভিযোগের বিষয়ে মনির হোসেন টিটুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। গুলিস্তান ট্রেড সেন্টারের ব্যবসায়ীরা তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দিয়েছেন। বর্তমানে মনির হোসেন টিটু নিজেকে ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি পরিচয় দিয়ে এসব অপকর্ম করে যাচ্ছেন।

এমএসএম / এমএসএম

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান