ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৭-৮-২০২৫ দুপুর ৪:৫২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারীতে আওয়ামীলীগের নেতা কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনিয়ন বিএনপি নেতাদের নামে ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে চর ভূরুঙ্গামারীর সচেতন মহলের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে নতুন হাট বাজারের চরভূরঙ্গামারী হাই স্কুল মোড়ে মাদকসেবী মামলাবাজ ও মব সৃষ্টিকারী লুতফর ও মাদক মামলা, পুলিশের নিকট থেকে মাদকের আসামিকে ছিনাতাই ও জুলাই আগষ্ট আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি, কুড়িগ্রাম জেলা মৎস্যজীবিলীগের যুগ্ন আহবায়ক কথিত সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ এবং চরভূরুঙ্গামারী ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম লিটন কর্তৃক ইউনিয়ন বিএনপি নেতাদের নামে ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক শাহ জালাল যুবদল সভাপতি মাইদুল ইসলাম লাভলু সাধারণ সম্পাদক রন্জু আহম্মেদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারিফুল ইসলাম সেলিম ও সম্পাদক হাবিবুর রহমান।

মানববন্ধনে ইউনিয়ন বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ এবং এলাকার সচেতন মহলের পাঁচ শতাধিক নারী ও পুরুষ ঝাড়– হাতে অংশগ্রহণ করেন।

বক্তরা তাদের বক্তব্যে, বিএনপি নেতাদের নামে অপ প্রচার সৃষ্টি কারী ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের মদতপুষ্ট কথিত সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ, শ্রমিক লীগ জহিরুল ইসলাম লিটনও মাদকসেবী লুৎফরে  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার