ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পুকুর ও খালে ভেঙ্গে পড়েছে সড়ক, ১ লাখ মানুষের দুর্ভোগ


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ২৮-৮-২০২৫ দুপুর ১২:১

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শাহপুর-মড়হ সড়কটির বিভিন্ন অংশ পুকুর ও খালে ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি এখন চলাচলের অযোগ্য। এর ফলে সরসপুর, লক্ষণপুর, বাইশগাঁও, হাসনাবাদ এবং খিলা—এই পাঁচটি ইউনিয়নের প্রায় ১ লক্ষ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

মনোহরগঞ্জ শাহপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার পাশ দিয়ে বয়ে যাওয়া এই সড়কটি ডাকাতিয়া পুকুর ও খালের ভাঙনের শিকার। এটি মনোহরগঞ্জ উপজেলার অন্যতম একটি পুরোনো সড়ক, যা নাথেরপেটুয়া-হাসনাবাদ, লক্ষণপুর ও মনোহরগঞ্জ আঞ্চলিক সড়কের সঙ্গে সংযুক্ত। সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় রিকশা, ভ্যান ও অটোরিকশার মতো ছোট যানবাহন চলাচলও কষ্টসাধ্য হয়ে পড়েছে। অতিরিক্ত ভাড়া এবং পণ্য নষ্ট হওয়ায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অটোরিকশা চালক কামাল হোসেন জানান, প্রায় দুই বছর ধরে রাস্তাটির অবস্থা খারাপ। তিনি সরকারের কাছে দ্রুত সড়কটি মেরামতের দাবি জানান। লক্ষণপুর বাজারের ব্যবসায়ী জামাল বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ প্রাচীন সড়ক, যা গত কয়েক বছর ধরে অবহেলিত। তিনি সড়কটি প্রশস্ত করে নতুন করে নির্মাণের দাবি জানান।

শাহপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন বলেন, "শিক্ষার্থীরা অনেক কষ্ট করে প্রতিষ্ঠানে আসছে। দ্রুত এই সড়কটি সংস্কার করা উচিত। আমাদের কাছে মনে হয়, এটি এখন রাস্তা নয়, একটি পুকুর। গাড়ি উল্টে আমাদের শিক্ষার্থীসহ অনেকেই আহত হয়েছেন।"

এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শাহ আলম জানান, তিনি সড়কটি পরিদর্শন করেছেন এবং এটি খুবই নাজুক অবস্থায় আছে। তিনি বলেন, "বৃষ্টি ও পানি কমলে আমরা সড়কটি মেরামতের উপযোগী করে দেবো। এছাড়া সড়কটি নতুন করে নির্মাণের জন্য আমরা অর্থ বরাদ্দ চেয়ে প্রকল্প পাঠিয়েছি।"

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ