তারাগঞ্জে গাঁজাসহ নারী আটক
রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ রোহিদা খাতুন (৪৫) নামের এক নারী মাদক কারবারীকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুর্শা পঞ্চায়েত পাড়ায় এই অভিযান চালানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে রোহিদা খাতুনকে গ্রেপ্তার করে। অভিযানে তার কাছ থেকে প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করেছে যৌথ বাহিনী ।এ সময় তার স্বামী জাকারিয়া পালিয়ে যায়।
জানা গেছে, রোহিদা খাতুন ও তার স্বামী জাকারিয়া দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। অভিযানের পর সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক জাকারিয়াকে ধরতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন-ওই নারী মাদক কারবারীকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
Link Copied