রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা প্রশাসনের আয়োজনে থানা চত্বরে বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। থানার ওসি আরশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- এএসপি (সার্কেল) স্নেহাশীষ কুমার দাস।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি নূর নবী, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান ও সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজান আলী ও সম্পাদক মহসিন আলী, নেকমরদ ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশীদ, উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি সোহরাব হোসেন ও প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম।
অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- জামাত নেতা এনামুল হক, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, মহিলা দলের সদস্য সচিব আনারকলি, যুবদল নেতা মো. ঈশা, নন্দুয়ার ইউপি বিএনপি সভাপতি জমিরুল ইসলাম, লেহেম্বা ইউপি বিএনপি সভাপতি শামসুদ্দোহা সামু ও সম্পাদক মো. মুসালিন, বাচোর ইউপি বিএনপি সভাপতি জাহিদুল ইসলাম ও সম্পাদক সাদেকুল ইসলাম স্বপন, বাচোর ইউপি যুবদল সভাপতি আনসারুল ইসলাম, হাজ্বি সংগঠনের নেতা রবিউল ইসলাম, হোসেনগাঁও ইউপি বিএনপি সভাপতি মমতাজ আলী, ধর্মগড় ইউপি বিএনপি সভাপতি আব্দুল হালিম, কাশিপুর বিএনপি সভাপতি হামিদুর রহমান,নন্দুয়ার ইউনিয়ন জামাতের আমির সিরাজুল ইসলাম,রাতোর জামাত সেকেটারি আব্দুর সবুর প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতা-কর্মী, পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে উপজেলায় মাদক ব্যবসা ও চুরি ছিনতাই বৃদ্ধির কথা তুলে ধরেন। এই সাথে তারা এলাকায় চুনোপুটিদের না ধরে অপরাধী রাঘব বোয়ালদের কে ধরার জন্য পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম তার বক্তব্যে সাংবাদিকদের হুমকি দাতাকে অবিলম্বে গ্রেফতারের জন্যে দাবি জানান। ওসি তার বক্তব্যে পুলিশের তৎপরতা আরো বৃদ্ধির কথা উল্লেখ করেন। এই সাথে তিনি সাংবাদিকদেরকে হুমকি দাতার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এএসপি তার বক্তব্যে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের সর্বোচ্চ প্রচেষ্টার কথা বলেন। এইসাথে তিনি এরপর ইউনিয়ন পর্যায়ে ওপেন হাউজ ডে করার ইচ্ছা ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানার এসআই রহমতুল্লাহ রনি।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা