কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ মৌসুমে উপজেলার দশটি ইউনিয়নের ২০০ জন প্রান্তিক কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ভূরুঙ্গামারী উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে সার ওবীজ বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদ। স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, তিনি বলেন, “পতিত জমিকে আবাদে আনলে যেমন ফসল উৎপাদন বাড়বে।তেমনি গ্রামীণ কৃষি অর্থনীতিও শক্তিশালী হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) দীপ জন মিত্র প্রান্তিক কৃষকদের উদ্দেশে বলেন, মাসকলাই চাষ লাভজনক।সঠিকভাবে আবাদ করলে অল্প সময়েই মধ্যে ভালো ফলন পাওয়া সম্ভব। তবে প্রণোদনার বীজ ও সার বিক্রি না করে সঠিকভাবে ব্যবহার করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর আতিকুর রহমান, সহকারী প্রোগ্রামার আশরাফুল আলম, উপসহকারী কৃষি জাহাঙ্গীর আলম, প্রান্তিক সুবিধাভোগী কৃষকেরা এবং সাংবাদিকবৃন্দ প্রমুখ ।
পরে উপজেলার প্রতিটি ইউনিয়নের ২০ জন করে সুবিধাভোগ প্রান্তিক কৃষককের মাঝে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে ।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ