বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা
বেনাপোলে মিজানুর রহমান নামে এক কসাইকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ির ভিতরে এ হত্যা সংঘটিত হয়েছে। মিজান বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের মৃত হানিফ সরদার এর ছেলে। শুক্রবার (২৯ আগস্ট) সকালে খবর পেয়ে নিজ বাড়ী থেকে মরদেহটি উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।
পুলিশ ও স্বজনেরা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কাহারা একদল দুর্বৃত্ত কসাই মিজানকে জবাই করে হত্যা করেছে। মিজানুর রহমান পেশায় গরু ব্যাবসায়ি ও কসাই। পরিবারের দাবী তাকে ফোনে ডেকে পুর্ব পরিকল্পিত ভাবে গলা কেটে হত্যা করা হয়। স্বজন ও স্থানীয়রা এই হত্যা ঘটনায় তদন্তপূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। তার স্ত্রী বলেন রাত আড়াইটার দিকে গরু জবাই করতে যাবে এজন্য ভ্যান চালক বাড়ির প্যাচিল এর বাইরে থেকে ডাকাডাকি করে। এসময় উঠে ঘর থেকে বের হয়ে দেখি যে আমার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
বেনাপোল পোর্ট থানার উপ পুলিশ পরিদর্শক রাশেদুজ্জামান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। হত্যা ঘটনা উদঘাটনে চেষ্টা চালাচ্ছেন পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়ে জানান, কে বা কাহারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা স্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, পূর্বশত্রুতাসহ ব্যাবসায়িক লেনদেনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে মনে করেন তারা।
উল্লেখ্য, বেনাপোল পোর্টথানাধীন গত ১ বছরে কয়েকটি খুন ও হত্যা হয়েছে তার কোনটাই প্রধান আসামি আটক হয়নি। বর্তমান এই এলাকায় নিরাপত্তা চরমভাবে বেড়েছে।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন