শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার
মাদারীপুর জেলার শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্যকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ।গত বৃহস্পতিবার ও শুক্রবার সকালে অভিযান চালিয়ে গাজীপুর ও টাঙ্গাইল থেকে ডাকাত সর্দার ফরিদ ওরফে শামীমসহ মোট তিনজনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার(২৯ আগষ্ট) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) সালাহ উদ্দীন কাদের এ তথ্য জানান।
তিনি জানান,'গত ১৩ আগষ্ট রাতে পাবনা থেকে গরু কিনে পিকআপযোগে বাড়ি ফিরছিলেন শিবচরের ভদ্রাসন এলাকার ব্যবসায়ী আমির হোসেন। এসময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৮/১০ জনের ডাকাতদল একটি ট্রাক দিয়ে গরুবাহী পিকআপের পথরোধ করে। এসময় ব্যবসায়ী ও পিকআপ চালককে মারধর করে অস্ট্রেলিয়ান জাতের ২ টি গরু ছিনিয়ে নেয় ডাকাতদল। এবং হাত-পা বেঁধে সড়কে ফেলে রেখে যায় তাদের। এ ঘটনায় গত ১৩ তারিখে শিবচর থানায় মামলা দায়ের হলে অভিযানে নামে পুলিশ।'
তিনি আরও জানান,' পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান মহোদয়ের নির্দেশে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার(এসআই) রেজাউল করিম ও থানার পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত টিম গাজীপুর, টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতির মূল হোতা ডাকাত সর্দার ফরিদ ওরফে শামীম এবং তার সহযোগী ট্রাক ড্রাইভার মোমিন,নয়নকে গ্রেফতার করে। ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।'
সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দীন কাদের বলেন,' গ্রেফতারকৃত ফরিদের বিরুদ্ধে ১৫ টি ডাকাতি মামলা রয়েছে। শুক্রবার বিকেলে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। ডাকাতির সাথে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।"
এমএসএম / এমএসএম
হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ