বাকেরগঞ্জের প্রায়ত সাংবাদিক দিনুর বৃদ্ধ বাবা-মায়ের মানবেতর জীবন
বরিশালের বাকেরগঞ্জে প্রয়াত সাংবাদিক দীন মোহাম্মদ দিনুর বৃদ্ধ বাবা-মা মানবেতর জীবনযাপন করছেন। ছেলে হারানোর বেদনা আর দারিদ্র্যের কষাঘাতে দিন কাটছে তাদের। সংসারের হাল ধরার মতো কেউ না থাকায় অর্ধাহারে-অনাহারে কাটছে শেষ বয়সের দিনগুলো।
স্থানীয় সূত্রে জানা যায়, দীন মোহাম্মদ দিনু দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। দিনু একাত্তর টেলিভিশনে কর্মরত ছিলেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা কষ্ট সহ্য করলেও নিজের পরিবারের জন্য তেমন কিছু করতে পারেননি। ২০২২ সালের অক্টোবর মাসে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা দিন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ভেঙে পড়ে পরিবারটি। একমাত্র ভরসা হারিয়ে বৃদ্ধ মা-বাবা অসহায় হয়ে পড়েছেন।
আজ ২৯ আগস্ট সংবাদ মাধ্যম পৌরসভার ৬ নং ওয়ার্ডে দিনুর বাড়িতে গেলে দেখতে পায়, বৃদ্ধ বাবা-মা বর্তমানে জরাজীর্ণ একটি টিন সেটের ঘরে বসবাস করছেন।
এ সময় দিনুর মা কান্না জড়িত কন্ঠে বলেন, দিনুর মৃত্যুর পরে তার বাবা বাড়ির সামনে একটি দোকানে চা বিক্রি করে সংসার চালিয়ে আসছে। গত চার মাস আগে স্টক করে এখন বিছানায় পড়ে রয়েছে। সংসারে এখন আয়ের কেউ নেই, নেই চিকিৎসার ব্যবস্থা, নেই পর্যাপ্ত খাদ্য কিংবা দৈনন্দিন চাহিদা পূরণের সামর্থ্য।
এ সময় দিনুর বাবার চিকিৎসার জন্য সরকারি সহায়তা চেয়েছেন তিনি।
এলাকাবাসীর দাবি, সমাজের বিত্তবান ও সরকারি-বেসরকারি সহযোগিতার হাত বাড়ালে প্রয়াত সাংবাদিকের মা-বাবার মানবেতর জীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুমানা আফরোজ অসহায় পরিবারের সহায়তার আশ্বাস দিয়েছেন।
এমএসএম / এমএসএম
সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান