রাণীশংকৈলে ক্যাসিনো জুয়ায় জড়িত থাকায় দু'ব্যক্তির কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অনলাইন ক্যাসিনো জুয়ায় জড়িত থাকার দায়ে রিয়াজুল ইসলাম (৩১) ও আরমান আলী (২৪) নামে দু'ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৯ আগষ্ট) রাত ৯টায় উপজেলার মীরডাঙ্গী বাজারের দোকান থেকে এবং গাজিরহাট বাজারের দোকান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রিয়াজুল ইসলাম উপজেলার সন্ধ্যারই সরকার পাড়া গ্রামের সইদুল ইসলামের ছেলে ও আরমান আলী উপজেলার মুনিষগাঁও গ্রামের কলিমউদ্দিনের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান অনলাইন জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের দু'জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘ক্যাসিনোসহ সব ধরনের জুয়ার বিরুদ্ধে যৌথবাহিনী ও উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, ‘দণ্ডিত দু'জনকে আজ শনিবার ৩০ আগষ্ট সকালে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।’
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা