ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ৩:৫৩

মেহেরপুর জেলা বিএনপি'র সম্মেলন-২০২৫ দীর্ঘ ১৭ বছর পর আজ শনিবার (৩০শে) আগস্ট মেহেরপুর সরকারি কলেজ মাঠে সকালের জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ওড়ানোর মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

মেহেরপুর জেলা বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায়   অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপি'র আহবায়ক জাবেদ মাসুদ মিল্টন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নার্গিস বেগম, ভাইস চেয়ারম্যান,   বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিনি তার বক্তব্যে বলেন যে, আমি প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করছি মেহেরপুর জেলার নেতাকর্মীদের যারা দীর্ঘ সংগ্রাম করে শাহাদাত বরণ করেছেন। এই দেশের সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) নেতা কর্মীরা। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দীর্ঘ ১৬/১৭ বছর এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দীর্ঘ সংগ্রাম করে সেই অধিকার ফিরিয়ে এনেছে এবং বাংলাদেশের মানুষকে রাজতন্ত্র থেকে মুক্ত করেছে।

চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও খুলনা বিভাগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও সাবেক এমপি আমানুল্লাহ আমান। তিনি তার বক্তব্য বলেন, আজকের এই সম্মেলনে আমি লক্ষ্য করছি আপনাদের দলের প্রতি যে মায়া, মমতা ও মমত্ববোধ তা আজকেই এই মাঠে ফুটে উঠছে। এই দেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জিয়া পরিবার। ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২৬ শে মার্চে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি দেশের মানুষকে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

মেহেরপুর জেলা বিএনপি'র সম্মেলনে চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও খুলনা বিভাগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও সাবেক এমপি আমানুল্লাহ আমান সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা করেন। তিনি বলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়েছেন। যেহেতু কোন মনোনয়ন ফরম উত্তোলন করে নাই।

মেহেরপুর জেলা সভাপতি হিসেবে জাভেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান ও সাংগঠনিক সম্পাদক (১) মোঃ আখেরুজ্জামান (২) ওমর ফারুক লিটন (৩) রোমানা আহমেদন এর নাম ঘোষণা করা হয়।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, অনিন্দ্য ইসলাম অমিত, সাংগঠনিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি,  বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সহ-সাংগঠনিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি আমজাদ হোসেন।

সম্মেলনের আরোও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও মেহেরপুর সদর উপজেলার সভাপতি ফয়েজ মোহাম্মদ,  মেহেরপুর জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং বিএনপি'র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ