ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সিংগাইরে ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ৩:৫৭

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার (৩০ আগষ্ট) দুপুরে পৌর শহরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়। 

বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মমিনুর রহমান, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলামিন দেওয়ান ও
সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু প্রমূখ।

বক্তারা গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ সময় উপজেলার সায়েস্তা ইউনিয়ন গণ অধিকার পরিষদের সভাপতি আনিস মোল্লা, বায়রা ইউনিয়ন সভাপতি সুভাস সরকার, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেনসহ গণঅধিকার পরিষদ ও তার অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি