ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

নড়াইলের কদমতলায় বিএনপি কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ৪:৪০

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের কদমতলায় ৪নং ওয়ার্ড  বিএনপি’র অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় বিএনপির উদ্যোগে শনিবার দুপুরে বিএনপি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র’র টেক্সাস বিএনপির সেক্রেটারি জহিরুল ইসলাম জহির।কালিয়া উপজেলা বিএনপির সভাপতি, সালামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কালিয়া উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম, রেজাউল ইসলাম, পিরোলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন আনসারী, যুগ্ন সাধারন সম্পাদক ও ৩নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ডা: মো: ইকবাল হোসেন, বিএনপি নেতা, ইউপি সদস্য মো: কাছেদ মোল্যা, মো: আব্দুল্লাহ বিশ^াস,যুবদল নেতা গোলাম মাশরুরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন।
কালিয়ার কৃতি সন্তান জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, বিএনপি নেতা ডা: আহমেদ শফিকুল হায়দার পারভেজ জানান, “কদমতলায় বিএনপির নতুন অফিস উদ্বোধনের ফলে সংগঠনের ঐক্য ও শক্তিকে দৃঢ় করবে। এটি রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি  জনসেবার কেন্দ্র হিসেবে কাজ করবে।বিএনপির একজন কর্মী হিসেবে তৃলমূল পর্যায়ে দলকে সুসংগঠিত ও গতিশীল করতে অফিসটির কার্যক্রম চালু করা হয়েছে”।তিনি আরো বলেন, দেশে সুশাসন ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন।সুষ্ঠু ও  নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই আগামিতে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা হবে।এই ৩১ দফা রাষ্ট্র মেরামতের পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে এবং দেশের উন্নয়নে এটি মাইল ফলক হিসেবে কাজ করবে।বিএনপির একজন কর্মী হিসেবে তৃণমূল পর্যায়ে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য অব্যাহতভাবে কাজ করে যাচ্ছি। গনমানুষের দল বিএনপির রাজনীতিকে আরো বেশি শক্তিশালী করে গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানান তিনি।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু এবং আগামিতে বিএনপির নেতৃত্বে দেশ গঠনে মহান আল্লাহর কাছে দোয়া কামনা করে মোনাজাত করা হয়।

এমএসএম / এমএসএম

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল; পরিবেশ ও নিরাপত্তায় ৮ দফা নির্দেশনা জারি ইউএনও অমিত দত্ত , নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা: উপজেলা প্রশাসন

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে

গজারিয়া উপজেলার হোসেন্দী খাল পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক