ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণের অভিযোগে জাতীয় পার্টির নেতা গ্রেপ্তার


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২০-৯-২০২১ বিকাল ৫:৩

ময়মনসিংহে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি হোসেন আলীকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব-১৪। রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে নগরীর কৃষ্টপুর এলাকা থেকে র‍্যাব ওই ধর্ষককে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে। 

সূত্রে জানা যায়, নগরীর কৃষ্টপুর এলাকায় প্রায়ই কিশোরীর ভাড়া বাসায় আসা-যাওয়া করতেন হোসেন আলী। একপর্যায়ে ১৫ জানুয়ারি হোসেন আলীর তৃতীয় স্ত্রী তামান্না বেগম কিশোরীকে তাদের ঘরে ডেকে আনেন এবং পূর্বপরিকল্পিতভাবে সেভেনআপ-এর সাথে নেশাজাতীয় ওষুধ সেবন করান। এতে কিশোরী অজ্ঞান হয়ে পড়লে তাকে ধর্ষণ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন হোসেন আলী। পরদিন সকালে আবারো তামান্না বেগম ওই কিশোরীকে ডেকে এনে ঘরের দরজা বন্ধ করে বাইরে বসে পাহারা দেন এবং তার স্বামী হোসেন আলীকে দিয়ে ধর্ষণ করান। কিশোরীকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে টানা ৫ মাস জোরপূর্বক ধর্ষণ করেন হোসেন আলী। 

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে হোসেন আলী ও তার তৃতীয় স্ত্রী তামান্না বেগমকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন (মামলা নং ৮২/২০২১)।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ জানান, অভিযুক্ত হোসেন আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান