ভূরুঙ্গামারীতে ভেজাল সার বিক্রি ও অবৈধ মজুদ রাখার অপরাধে মোবাইল কোর্টে জরিমানা ও সিলগালা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে (৩০ আগস্ট) শনিবার ভেজাল টিএসপি সার বিক্রি ও অবৈধ মজুদের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে বিসিআইস সার ডিলার মেসার্স আব্বাস আলী’র বিক্রয় প্রতিনিধি মেসার্স আল-আদিয়াত ট্রেডার্সকে দুই লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির গোডাউন সিলগালা করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়ার পর কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সরোয়ার তৌহিদ, উপসহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও অন্যান্য টিম সদস্যগণ গছিডাঙ্গা এলাকার মেসার্স আল-আদিয়াত ট্রেডার্সের গোডাউনে অভিযান পরিচালনা করেন। সেখানে ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ করা হয় এবং গোডাউন সিলগালা করা হয়। এছাড়া জানা যায়, ৪০ বস্তা সার চৌধুরী বাজারে বিক্রি করা হয়েছে; যা উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রকে অবগত করে সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তিনি কৃষক ও স্থানীয়দের সতর্ক করে বলেন, কোথাও ভেজাল সার সংক্রান্ত তথ্য থাকলে প্রশাসনকে জানাতে হবে এবং কৃষকদের জন্য এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় কৃষকরা ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন, “পয়সা দিয়ে ভেজাল সার কিনে জমিতে দিলে কোন উপকার হয় না, বরং ক্ষতি হয়।” এছাড়া অভিযোগ উঠেছে, খুচরা বাজারে সার বিক্রির দাম সরকারি নির্ধারিত ১,০৫০ টাকা পরিবর্তে ১,৭০০-২,০০০ টাকা ছাড়া দোকানদার সার বিক্রয় করেন না।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, “ভেজাল টিএসপি সার বিক্রি করার অপরাধে সার ব্যবস্থাপনা আইনের বিধান অনুযায়ী আল-আদিয়াত ট্রেডার্সের মালিক আবু মোতালেব শাহিনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ী মহল, কাজী নিজাম উদ্দিন, বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ