ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

হরিপুরে বিদ্যুতের শক লেগে যুবকের মৃত্যু


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ৩:৫০

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিদ্যুতের শক লেগে মনোরঞ্জন (৩২) নামে এক যুবক মারা গেছেন। রবিবার (৩১ আগষ্ট) দুপুরে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের ঢাকদহ- গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোরঞ্জন ওই গ্রামের মৃত ধীরেন রায়ের ছেলে। 

নিহতের স্বজনরা জানান, ঘটনার দিন দুপুরে বাড়িতে গরুকে গোসল করানোর সময় বৈদ্যুতিক সুইচ দিতে গিয়ে শক লেগে মনোরঞ্জন মাটিতে পড়ে যায়। এসময় বাড়ির লোকজন ছুটে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। তারা তাকে পাশ্ববর্তী রাণীশংকৈল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনোরঞ্জনকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু নাঈম মাহামুদ হাসান সকালের সময়'কে বলেন, মনোরঞ্জনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। 

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, এ দুর্ঘটনার খবর পেয়েছি, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা