ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় ইসলামী আন্দোলনের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ৩:৫০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী লঞ্চঘাট এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ টুঙ্গিপাড়া থানা শাখার উদ্যোগে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় শুরু হওয়া এ সম্মেলনে “মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র” শ্লোগানকে সামনে রাখা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোঃ মারুফ। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোঃ ইব্রাহিম শেখ (ডিপ্লোমা)। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব ক্বারী তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন থানা শাখার সভাপতি মোঃ মুজিবুর রহমান শেখ।

বক্তারা বলেন, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব। নৈতিক অবক্ষয় রোধে ইসলামভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শেখ মোঃ মারুফ বলেন, ইসলামী আন্দোলন সব সময় মানুষের পাশে ছিল এবং থাকবে। মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে তিনি প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা ও প্রতিহিংসার পরিবর্তে উদারতার রাজনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও proportional representation (PR) পদ্ধতিতে নির্বাচন দাবি করে বলেন, এতে প্রত্যেক ভোটারের ভোটের মূল্যায়ন হবে এবং নির্বাচন সহিংসতামুক্ত থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শান্তির প্রতীক ‘হাত পাখায়’ ভোটদানে গণজোয়ার সৃষ্টি করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত