ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে নূরের উপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদ এর বিক্ষোভ মিছিল


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ৪:৩০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় গণঅধিকার পরিষদ, এনসিপি, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের যোদ্ধারা এবং সাধারণ জনগণ। সমাবেশ থেকে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার নেতৃবৃন্দ সন্ধ্যায় বাসস্ট্যান্ডের দক্ষিণে উপজেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডের গোল চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন— মোঃ ফরহাদ, সভাপতি, ছাত্র অধিকার পরিষদ, ভূরুঙ্গামারী উপজেলা শাখা, মোঃ নাজমুল হাসান শান্ত, সভাপতি, শ্রমিক অধিকার পরিষদ, ভূরুঙ্গামারী উপজেলা শাখা, মোঃ ফরিদুল ইসলাম, আহ্বায়ক, যুব অধিকার পরিষদ, ভূরুঙ্গামারী উপজেলা শাখা, মোঃ কিরণ মাহমুদ, আহ্বায়ক, এনসিপি, ভূরুঙ্গামারী উপজেলা শাখা, মোঃ নয়ন মিয়া নাহিদ, ২৪ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা, সমাবেশের সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য দেন মোঃ আতাউর রহমান, সভাপতি, গণঅধিকার পরিষদ, ভূরুঙ্গামারী উপজেলা শাখা।

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম