নগরকান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন
ফরিদপুরের নগরকান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা। রোববার সকাল থেকে ওই বাড়িতে রয়েছেন ওই নারী। ঘটনাটি উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামের।
অভিযুক্ত হাসিবুল শেখ (২১) ওই গ্রামের হাবিবুর রহমান হবি শেখের ছেলে। আর ভুক্তভোগী মামনি আক্তার (২৫) নগরকান্দা পৌর এলাকার মিরাকান্দা গ্রামের বক্কার মাতুব্বরের মেয়ে। জানাগেছে প্রেমিকা মামনি আক্তার এক সন্তানের জননী।
অনশনে থাকা মামনি আক্তার বলেন, হাসিবুলের সঙ্গে ফেসবুকের মাধ্যমে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক বছর ধরে আমাদের সম্পর্ক চলছে। আমাকে বিয়ে করার আশ্বাস দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে আমার সঙ্গে হাসিবুল একাধিকবার শারিরীক সম্পর্ক করেছে। আমি হাসিবুলের নির্দেশে আমার আগের স্বামীকে তালাক দিয়েছি। কিন্তু বর্তমানে আমি তাকে বিয়ের কথা বললে তিনি টালবাহানা শুরু করে। আমি কোনো উপায় না দেখে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন করছি।’
তিনি আরও বলেন, ‘হাসিবুলের জন্য আমি স্বামীকে ছেড়ে চলে আসছি। এ অবস্থায় তিনি আমাকে বিয়ে না করলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না।’
স্থানীয় সাংবাদিকরা খবর পেয়ে হাসিবুলের বাড়িতে রোববার সরেজমিনে গেলে, হাসিবুলের বাবা হাবিবুর রহমান হবি শেখ সাংবাদিকদের বলেন, আমার ছেলে হাসিবুল বখাটে ও নেশাখোর। মেয়েটির সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক আছে কিনা আমার জানা নেই।
অভিযুক্ত হাসিবুল শেখ পলাতক থাকায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায়, এ ব্যাপারে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।নগরকান্দা থানার সেকেন্ড অফিসার (এসআই) আমিরুল ইসলাম বলেন, যেহেতু মেয়ে ও ছেলে দুজনই প্রাপ্তবয়স্ক, তাই পারিবারিক ভাবে সমাধান করলে ভালো হয়। তবে এ ব্যাপারে আইনগত সহায়তা চাইলে দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা