নড়াইলের কালিয়ায় ডা: পারভেজসহ বিএনপির সম্ভাব্য চার এমপি প্রার্থীর পোষ্টার-ফেষ্টুন ছেড়ার অভিযোগ
নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, বিএনপি নেতা ডা: আহমেদ শফিকুল হায়দার পারভেজসহ চার সম্ভাব্য বিএনপি প্রার্থীর পোষ্টার-ফেষ্টুন,ব্যানার ছেড়ার অভিযোগ পাওয়া গেছে।কালিয়া পৌর এলাকা, পুটিমারি, খাসিয়াল, নড়াগাতিসহ বিভিন্ন এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত নড়াইল-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডা: আহমেদ শফিকুল হায়দার পারভেজ,অধ্যাপক বি.এম. নাগিব হোসেন, লে. কর্ণেল (অব.) সাজ্জাদ হোসেন, জহিরুল ইসলাম জহিরের নামে টাঙানো পোষ্টার-ফেষ্টুন,ব্যানার পরিকল্পিতভাবে গত দু’দিন (শুক্র ও শনিবার) ধরে ছেড়া হচ্ছে বলে অভিযোগে জানা গেছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডা: আহমেদ শফিকুল হায়দার পারভেজ জানান, বিএনপির ভাবমূর্তি নষ্ট, দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে একটি কুচক্রিমহল পোষ্টার-ফেষ্টুন,ব্যানার ছিড়ে ফেলে সাধারন মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।দলের মধ্যে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারী মনোভাব সম্পন্ন চিহ্নিত কতিপয় ব্যক্তি এবং ফ্যাসিস্ট আওয়ামীলীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশকারী লোকজন পোষ্টার-ফেষ্টুন ছেড়ার কাজে জড়িত বলে তিনি জানান।বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগের হাতে বিএনপির নেতা-কর্মী হামলা-মামলাসহ চরমভাবে অত্যাচারিত, নির্যতিত হবার পর যখন ঐক্যবদ্ধ হয়ে আগামি নির্বাচনে বিজয়ী হবার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময় দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পোষ্টার, ফেষ্টুন ছিড়ে অনৈক্য সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে। দলের মধ্যে বিভেদ সৃষ্টিকারী লোকজন তৃণমূলে জনপ্রিয়তা হারিয়ে বিএনপির নীতি আদর্শ বিরোধী এ ধরনের কাজ করছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে বিএনপিকে সংগঠিত ও দলের নীতি আদর্শ ছড়িতে দিতে আমরা কাজ করে যাচ্ছি।এ কারণে কেউ যদি আমাদেরকে প্রতিপক্ষ ভাবেন তাহলে সেটি হবে দু:খজনক।
কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন জানান, পোষ্টার-ফেষ্টুন ছেড়ার কাজে যারা জড়িত তাদেরকে দ্রæত খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য আইন-শৃংখলা রক্ষাবাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল; পরিবেশ ও নিরাপত্তায় ৮ দফা নির্দেশনা জারি ইউএনও অমিত দত্ত , নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা: উপজেলা প্রশাসন
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা
শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে