লোহাগড়ায় তুচ্ছ ঘটনায় পিতা-পুত্রকে কুপিয়ে জখম
নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা-পুত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষ্মীপাশা ইউপির বয়রা গ্রামের দক্ষিণপাড়ার সাহেব শেখ (৫৬) গত রোববার বিকেলে স্থানীয় একটি ডোবায় (জলাশয়) ঘূণি পাতেন। এ নিয়ে একই গ্রামের জমির শিকদারের (৫৮) সাথে সাহেবের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে জমির শিকদার সাহেব শেখকে বেধড়ক মারপিট করেন। এর জের ধরে রোববার রাত ৮টার দিকে জমির শিকদারের তিন ছেলে যথাক্রমে কিনু শিকদার, উজ্জল শিকদার ও কামেল শিকদার ধারালো অস্ত্র নিয়ে সাহেব শেখের বাড়িতে হামলা চালিয়ে তার পেটে এবং অন্যান্য স্থানে কুপিয়ে গুরুত্বর আহত করে। এ সময় তাদের ঠেকাতে গেলে সাহেবের ছেলে সুজন শেখকে (২৭) কুপিয়ে আহত করে। এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে তাদের খুুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর