নড়াইলে অজ্ঞাত কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নড়াইলের কালিয়া উপজেলায় অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নড়াগাতী থানা পুলিশ।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে নড়াগাতী থানার যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবা থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন ডোবায় থাকা কচুড়িপানার মধ্যে অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা নড়াগাতী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে ডোবার কচুড়ীপানার ভেতর থেকে অজ্ঞাত অর্ধ গলিত মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, এটি একটি কিশোরীর মরদেহ যার আনুমানিক বয়স ১৬ থেকে ১৭ বছর। পুলিশ মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা করছে বলে জানা গেছে।
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান আরও বলেন, থানায় মামলা দায়ের হয়েছে। মরদেহের ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার