বশেমুরবিপ্রবিতে বিভাগ অনুমোদনের দাবিতে অবস্থান কর্মসূচি
বিভাগ অনুমোদনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগ। সোমবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থান নেন বিভাগটির অর্ধশতাধিক শিক্ষার্থী।
অবস্থানরত ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহাগ বলেন, ইতিহাস বিভাগ অনুমোদনের জন্যে দুই বছর থেকেই আমরা অবস্থান কর্মসূচি, আমরণ অনশন, আন্দোলন করে যাচ্ছি। করোনায় বন্ধ থাকলেও গত ১৭ আগস্ট থেকে প্রশাসনকে এক মাসের আল্টিমেটাম দিয়ে আবারো আন্দোলন শুরু করি। এক মাস অতিবাহিত হওয়ার পরও আমরা সফলতার মুখ দেখতে পাইনি। তবে ইতিহাস বিভাগের অনুমোদন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
তিনি আরো বলেন, শিক্ষক সমিতিও আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছিল কিন্তু আমরা চাই শিক্ষার্থীদের নায্য অধিকার নিশ্চিতে তারা সশরীরে আমাদের সাথে আন্দোলনে যোগ দেবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বলেন, ইউজিসি থেকে এখনো সিদ্ধান্ত আসেনি। সেপ্টেম্বরের ২২-২৩ তারিখ ইউজিসির মিটিংয়ে এ বিষয়গুলো থাকবে।
উল্লেখ্য, বশেমুরবিপ্রবির সাবেক উপাচার্য ড. খোন্দকার নাসিরউদ্দিন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে অনুমোদন না নিয়েই বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ খুলে শিক্ষার্থী ভর্তি করেন। বর্তমানে বিভাগটিতে ৪১৩ শিক্ষার্থী অধ্যয়নরত। প্রায় দুই বছর ধরেই বিভাগ অনুমোদনের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন ওই বিভাগের শিক্ষার্থীরা।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য